প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

হাসপাতালে ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০ মে, ২০২৪

ঐশ্বরিয়ার হাতের কব্জি ভেঙে যায় গত সপ্তাহে। যার কারণেই কাস্ট করতে হয়েছিল। তবে কানে অংশ নেওয়ার ঐতিহ্য ধরে রাখতে বদ্ধপরিকর ছিলেন তিনি। তাই চোট নিয়েও অংশগ্রহণ করেছেন কান চলচ্চিত্র উৎসবে ।

কানে রওনা দেওয়ার আগেই মুম্বাই এয়ারপোর্টে ডান হাতে কাস্ট নিয়ে ফ্রেমবন্দি হয়েছিলেন নায়িকা। যা দেখে ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। চোট নিয়ে কীভাবে সবটা সামলাবেন তিনি তা নিয়ে চিন্তায় ছিল ভক্তরা। তবে শেষমেশ ভাঙা হাত নিয়েই সবকিছু ঠিকমত সামলে নেন ঐশ্বরিয়া।

ভাঙা হাত নিয়েই এবারের কান উৎসবে রেড কার্পেট মাতিয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে রোববার (১৯ মে) সকালে মুম্বাই ফিরেছেন অভিনেত্রী। কিন্তু কান থেকে ফিরেই তাকে হাসপাতালে ছুটতে হচ্ছে। জানা গেছে আগামী সপ্তাহের শেষের দিকে অভিনেত্রীর অস্ত্রোপচার হতে পারে।

জানা যায়, চিকিৎসকদের পরামর্শ নিয়ে তবেই ফ্রান্সের খ্যাতনামা এই চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন ঐশ্বরিয়া।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা