প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে বিশ্বনেতাদের শোক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০ মে, ২০২৪

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গেছেন। এ সময় দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান নিহত হন। ইব্রাহিম রাইসির মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিশ্বনেতারা। দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এসব তথ্য নিশ্চিত করেছে।

রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবরে শোক প্রকাশ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভলাদিমির পুতিন বলেন, ‘ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার দুর্ঘটনায় আমরা খুবই মর্মাহত। এ ঘটনায় ইরানকে সহযোগিতার জন্য যা যা প্রয়োজন, আমরা তা করব।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. ইব্রাহিম রাইসির মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। ভারত-ইরান দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার ক্ষেত্রে তার অবদান সব সময় স্মরণ করা হবে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, প্রেসিডেন্ট রাইসি ও তার সঙ্গীদের প্রতি শ্রদ্ধা এবং ইরানের সঙ্গে সংহতি প্রকাশে পাকিস্তানের পতাকা আজ অর্ধনমিত রাখা হবে।’

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান দুর্ঘটনার পরপরই এক্স পোস্টে বলেন, ‘আমরা গভীরভাবে শোকাহত যে, ইরানের রাষ্ট্রপতি, আমার ভাই ইব্রাহিম রাইসি এবং তার প্রতিনিধি দলের একটি হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে।

কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি বলেন, ‘হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি,পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এবং সহকারী কর্মকর্তাদের মৃত্যুতে ইরানের সরকার ও জনগণের প্রতি আন্তরিক সমবেদনা।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা