প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

পাঁচ জুন বিকেলে বসবে বাজেট অধিবেশন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ মে, ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় ও বাজেট অধিবেশন বসবে আগামী ৫ জুন (বুধবার) বিকেলে। সোমবার (২০ মে) সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চলতি সংসদের পাঁচ বছরের মেয়াদ শেষ হবে ২০২৯ সালের ২৯ জানুয়ারি।

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি অধিবেশনে ভাষণ দেবেন। ওই ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেবেন সংসদ সদস্যরা।

অধিবেশন শুরুর আগে সংসদ ভবনে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক হবে। বৈঠকে আসন্ন অধিবেশনের মেয়াদ নির্ধারণ ছাড়াও আলোচ্যসূচি ও কার্যবিবরণী নিয়ে আলোচনা হবে। অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিমণ্ডলী মনোনয়ন দেবেন। এরপর শোকপ্রস্তাব উত্থাপিত হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা