প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ফার্মা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ মে, ২০২৪

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তে ৩৮৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ওরিয়ন ফার্মার ৪১ কোটি ৪৫ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা লাভেলো আইসক্রিমের আজ ২৫ কোটি ৭ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২২ কোটি ২ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স।

সোমবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ই-জেনারেশন, ওরিয়ন ইনফিউশন, এশিয়াটিক ল্যাব, নাভানা ফার্মা, বিচ হ্যাচারি, সোনালী আঁশ এবং আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২০ মে) ডিএসই এসব তথ্য নিশ্চিত করেছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা