প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কাল টাইগারদের যুক্তরাষ্ট্র ক্রিকেট সিরিজ শুরু

ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ২০ মে, ২০২৪

 

টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথম খেলায় কাল (২১শে মে) যুক্তরাষ্ট্রের বিপক্ষে লড়বে বাংলাদেশ। এর আগে দুই দল কখনোই নিজেদের মুখোমুখি হয়নি ক্রিকেটের সবচেয়ে ছোট সংস্করণে। সামর্থ্য বিবেচনায় যুক্তরাষ্ট্রের চেয়ে বেশ এগিয়ে বাংলাদেশ।

হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে খেলাটি। ফেবারিটের তকমা নিয়েই কাল মাঠে নামবে সাকিব-রিয়াদরা। প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল হলেও সর্বশক্তির দল নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। বিশ্বকাপের আগে তাই নিজেদের ঝালিয়ে নিতে ও কন্ডিশনের সাথে মানিয়ে নিতে এই সিরিজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রথম খেলা সামনে রেখে গতকাল টেক্সাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা