প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ মে, ২০২৪

 

অটোরিকশা বন্ধের প্রতিবাদে দ্বিতীয় দিনে আবারও অবরোধ কর্মসূচি পালন করছে অটোরিকশা চালকরা। আজ (সোমবার) সকাল পৌনে ১০টার দিকে রামপুরা, বাড্ডা, গুলশান, ক্যামব্রিয়ান স্কুল, শাহজাদপুরের মূল সড়ক অবরোধ করেছেন চালকরা। এতে রাস্তায় যানচলাচল স্থবির হয়ে পড়েছে। দেখা দিয়েছে তীব্র যানজট।

সোমবার (১৯ মে) সকাল পৌনে ১০টা থেকে অটোরিকশা চালকরা রামপুরায় বেটার লাইফ হাসপাতালের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এতে আশপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঘটনাস্থলে উপস্থিত হয় রামপুরা থানা পুলিশ ও রামপুরা ট্রাফিক পুলিশ।

মতিঝিল ট্রাফিক বিভাগের রামপুরা জোনের সহকারি কমিশনার জানান, অটোরিকশা চালকরা রাস্তায় অবস্থান নিয়েছিলেন। আধা ঘণ্টার মতো সড়কে ছিল। পরে তাদের মূল সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

এদিকে, যান চলাচল বিঘ্নিত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বাসের অপেক্ষায় রাস্তায় জটলা করে দাঁড়িয়ে থাকতে দেখা যায় যাত্রীদের।

আধা ঘণ্টা ধরে এই স্থবির অবস্থা চলছে। যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন মানুষ। থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। তারা আন্দোলনরত চালকদের সঙ্গে কথা বলছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে ও যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা