প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

রাইসিকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারের সন্ধান মিলেছে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০ মে, ২০২৪

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী বিধ্বস্ত হেলিক প্টারটির সন্ধান পেয়েছে উদ্ধারকারী দল। পুরোপুরি বিধ্বস্ত হওয়ায় কারও বেঁচে থাকার সম্ভা বনা নেই বলে জানিয়েছে তারা। আজ (২০ মে) সোমবার ইরানি রেড ক্রিসেন্ট এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছে।

রেড ক্রিসেন্ট জানায়, বিধ্বস্ত হওয়ার স্থানে উদ্ধারকারী দল পৌঁছেছে।’ তবে প্রেসিডেন্ট রাইসি এবং তার সফরসঙ্গীরা কোন অবস্থায় আছেন সে বিষয়ে খোলাসা করেনি রেড ক্রিসেন্ট।

এর আগে, রোববার ইরান ও আজারবাইজান উভয় দেশের প্রেসিডেন্ট দুই দেশের সীমান্তে কিজ কালাসি বাঁধ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টার এবং আরও দুটি কপ্টার ইরানের তাবরিজ শহরের পথে রওনা হয়। এসময় ইরানের উত্তরপশ্চি মাঞ্চলে পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয় রাইসিদের বহনকারী কপ্টারটি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা