প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

টানা চতুর্থ শিরোপা ঘরে তুলেছে ম্যানসিটি

ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ২০ মে, ২০২৪

জিতলেই শিরোপা। ইতিহাদ স্টেডিয়ামে কোনও ভুল করেনি গার্দিওলার শিষ্যরা। ওয়েস্ট হ্যামকে ৩-১ গোলে হারিয়ে প্রথম ইংলিশ ক্লাব হিসেবে টানা চতুর্থ প্রিমিয়ার লিগ শিরোপা ঘরে তুলেছে।

শেষ দিনের আরেকটা সমীকরণ ছিল এমন-সিটি পয়েন্ট হারালেই কেবল আর্সেনালের সম্ভাবনা জেগে উঠতো। পাশাপাশি নিজেদের ম্যাচটাও জিততে হতো। কিন্তু আর্সেনাল ২-১ গোলে এভারটনকে হারালেও রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের।

ইতিহাদে শুরু থেকে আধিপত্য ধরে খেলা সিটি। খেলার ১৮ মিনিটেই এগিয়ে যায় ২-০ গোলে। ২ ও ১৮ মিনিটে দুটি গোলই করেছেন ফিল ফোডেন। ৪২ মিনিটে একটি শোধ দেয় ওয়েস্ট হ্যাম। গোল করেছেন কুদুস। রদ্রি আবার ৫৯ মিনিটে সিটির হয়ে তৃতীয় গোলটিও আদায় করে নেন। শেষ দিকে আরও একবার জাল কাঁপিয়েছিল ওয়েস্ট হ্যাম। কিন্তু হ্যান্ড বল হওয়ায় রিভিউতে বাদ পড়ে সেটা। শেষের দিকে ৮৯ মিনিটে কাই হাভার্টজের গোলে আর্সেনালের সব সম্ভাবনা শেষ হয়ে যায়।

এই জয়ের ফলে নির্ধারিত ৩৮ ম্যাচ শেষে ম্যানসিটির পয়েন্ট দাঁড়ালো ৯১। এভার্টনের বিপক্ষে ২-১ গোলে আর্সেনাল জিতলেও তাদের পয়েন্ট ৮৯। ৮২ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে লিভারপুল।

সিটির দ্বিতীয় শিরোপা হয়ে যেতে পারে আগামী শনিবার। এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে ওইদিন তারা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা