প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কালশীতে পুলিশ বক্সে আগুন দিল চালকরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ মে, ২০২৪

 

নিজস্ব প্রতিবেদক: রাজ/ধানীর মিরপুরের কালশী/তে সড়ক অবরোধ করে আ/গুন দিয়েছেন চালকরা। এতে সড়কের উভয় পাশেই যান/চলাচল বন্ধ রয়েছে। রোববার ১৯ শে মে দুপুর সোয়া একটার দিকে অটোরিকশা চালকরা কালশী সড়ক আটকে দিয়ে যানচলাচল বন্ধ করে দেয়।

এ সময় অনেকের হাতে লাঠি দেখা যায়। তারা গাড়ি ভাঙ/চুর করতেও উদ্যত হয়। তারা সড়কের মাঝখানে রশি টানিয়ে দিয়ে যানচলাচল বন্ধ করে দেয়। এক পর্যায়ে সড়কে তারা গাড়ি আড়াআড়িভাবে রাখতে বাস চালকদের বাধ্য করেন। এতে ওই সড়ক ব্যবহারকারী হাজার হাজার যাত্রী ভোগা/ন্তিতে পড়েন। গন্তব্যে যেতে মানুষজনকে পায়ে হেঁটে রওনা দিতে দেখা যায়।

মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) জসিম উদ্দিন মোল্ল্যা বলেন, হাইকোর্টের আদেশের পর মিরপুর এলাকা থেকে অটোরিকশা চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর প্রতিবাদে অটোরিকশা চালকরা মিরপুর-১০ নম্বরে জড়ো হয়ে বিক্ষো/ভ করতে থাকেন এবং সড়কে যান চলাচল বন্ধ করে দেন।

 

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা