প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আইপিএলের প্লে-অফে কোহলিরা

ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ১৯ মে, ২০২৪

ক্রীড়া ডেস্ক: অদম্য ইচ্ছাশক্তি বিরাট কোহলির দলকে অসাধারণ সাফল্য এনে দিলো। টানা ৬ ম্যা/চ জিতে চতুর্থ দল হিসেবে এবারের আইপিএলের প্লে-অফে জায়গা করে নিয়েছে তারা। দুর্দা/ন্ত খেলতে থাকা চেন্না/ই সুপার কিংসকে ২৭ রানে হারিয়ে প্লে-অফে জায়গা করে নিলো তারা। চেন্নাই এবং আরসিবি, দু‘দলের পয়েন্ট সমান হলেও রানরেটে এগিয়ে থেকে বেঙ্গা/লুরু প্লে-অফ নিশ্চিত করে।

এদিকে, আইপিএলের প্রথম ম্যা/চে হার। পরের ম্যাচে জিতলেও এরপর টানা ৬ ম্যাচে কোনো জয় নেই। পয়ে/ন্ট টেবিলের একেবারে তলানীতে। সবাই ধরে নিয়েছিলো আরও একবার ব্যর্থ/তার গ্লা/নি সঙ্গে নিয়ে বিদায় নেবে রয়েল চ্যালে/ঞ্জার্স বেঙ্গা/লুরু।

বেঙ্গা/লুরুর এম চিন্না/স্বামী স্টেডিয়ামে ম্যাচটি ছিল ডু অর ডাই। এমন ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে রয়েল চ্যালে/ঞ্জার্স বেঙ্গা/লুরু সংগ্রহ করে ৫ উইকেট হারিয়ে ২১৮ রান। এই রান তাড়া করতে নেমে যদি চে/ন্নাই ২০০ রানও করতে পারতো, তাহলে তারাই উঠতো প্লে-অফে।

কিন্তু জবাব দিতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৯১ রানে থেমে যায় চেন্না/ই সুপার কিংস। হেরে যায় ২৭ রানে। শেষ ২ বলে রবিন্দ্র জাদেজা যদি ১০ রানও নিতে পারতেন, তাহলে চে/ন্নাইকে বিদায় নিতে হতো না।

টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ২১৮ রান করে বেঙ্গালুরু। অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি অবশেষে ব্যাট হাতে রান পেলেন। ৩৯ বলে ৫৪ রান করেন তিনি। বিরাট কোহলি ২৯ বলে করেন ৪৭ রান। ২৩ বলে ৪১ রান করেন রজত পাতিদার। ১৭ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন ক্যামেরন গ্রিন।

জবাব দিতে নেমে রাচিন রাবিন্দ্রা ৩৭ বলে ৬১ রান করলেও ২২ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন রবিন্দ্র জাদেজা। ১৩ বলে ২৫ রান করেন মহেন্দ্র সিং ধোনি।
এই জয়ে ১৪ ম্যাচ শেষে বেঙ্গালুরুর পয়েন্ট ১৪। রানরেট ০.৪৫৯। আর সমান পয়েন্ট হলেও চেন্নাইয়ের রান রেট ০.৩৯২।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা