প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ন্যায়বিচার পাওয়া মানুষের মৌলিক অধিকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ মে, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, ন্যায়/বিচার পাওয়া মানুষের মৌলিক অধিকার। দেশের প্রত্যেকটা নাগরিকের দ্রুত বিচার পাওয়া সাংবিধা/নিক অধিকার। দ্রুত বিচার পাওয়ার যেমন সাংবি/ধানিক অধিকার, তেমনি দ্রুত বিচার প্রদান করা বিচারপতিদের নৈতিকতার কাজ। এই আদালতে কোন বিচারপ্রার্থী আসেন তাদের বসার জন্য তেমন স্থান নেই।

আজ শনিবার (১৮মে) সকাল সাড়ে ১০ টায় কক্স/বাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ বিচারপ্রার্থীদের জন্য বিশ্রামাগার ‘ন্যায়/কুঞ্জ’র ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

জেলা ও দায়রা জজ মুনসী আব্দুল মজিদের সভাপতিত্বে এতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি মো: আশফাকুল ইসলাম, হাইকোর্ট বিভাগের বিচারপতি নাঈমা হায়দার, জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

প্রধান বিচারপতি আরো বলেন, দেশের প্রত্যেকটা নাগরিকের দ্রুত বিচার পাওয়া সাংবিধানিক অধিকার। দ্রুত বিচার পাওয়ার যেমন সাংবিধানিক অধিকার, তেমনি দ্রুত বিচার প্রদান করা বিচারপতিদের নৈতিকতার কাজ। এই আদালতে কোন বিচারপ্রার্থী আসেন তাদের বসার জন্য তেমন স্থান নেই।

প্রধানমন্ত্রী প্রতিটা আদালতে এই রকম ন্যায়/কুঞ্জ বিশ্রামাগার নির্মাণ করে দিচ্ছেন। এটার জন্য প্রধান/মন্ত্রীকে ধন্যবাদও জানান। বিশ্রামাগারে বিচার প্রার্থীরা ছাড়াও সবাই বসতে পারবে।

পরে গণপূর্ত অধিদপ্তরের অর্থা/য়নে সাড়ে ৫১ লাখ টাকা ব্যয়ে বিচারপ্রার্থী-বিশ্রামাগার ন্যায়কুঞ্জ স্থাপন নির্মাণের উদ্বোধন করেন প্রধান বিচারপতি। পরে নির্মাণাধীন ন্যায়/কুঞ্জের বিভিন্ন দিক ঘুরে দেখেন তিনি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা