নিজস্ব প্রতিবেদক: আগামী জুলাই থেকে ফের মেট্রো/রেলে ১৫ শতাং/শ ভ্যাট যুক্ত করার কথা জানিয়েছে এনবিআর। তবে ভ্যাটের কারণে যাত্রীদের উপর বাড়তি ভাড়ার চাপ পড়ে যাবে বলে মনে করছে ঢাকা ম্যাস ট্রান/জিট কোম্পা/নি লিমিটেড (ডিএমটিসিএল)। মেট্রোরেলের ভাড়া নির্ধা/রণের সময় বাড়তি ভাড়া নিয়ে অস/ন্তোষ ছিল যাত্রীদের। এখন আরও একটি বাড়তি চাপে পড়তে যাচ্ছে।
ডিএমটিসিএল জানায়, ভ্যাট ছাড় অব্যাহত না রাখলে যাত্রীদের উপর বাড়তি ভাড়ার চাপ পড়বে। তাই মেট্রো/রেলের ভাড়া যাতে না বাড়ে সে বিষয়টি সরকারের ঊর্ধ্বতন কর্তৃ/পক্ষও ভেবে দেখছে।
ডিএমটিসিএল কর্তৃ/পক্ষ বলছে, মেট্রো/রেল পুরোটাই শীতাতপ নিয়/ন্ত্রিত। এখানে কোনো ক্লাস নেই। সব ধরনের জনগণ মেট্রো/রেল ব্যবহার করে। এতে ১৫ শতাংশ ভ্যা/ট যুক্ত হলে জনগণের উপর ভাড়ার একটা বাড়তি চাপ পড়বে। তাই গত বছরের মতো এবারও ভ্যাট যুক্ত না করার জন্য এনবিআরকে অনুরোধ করছে ডিএমটিসিএল।