প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

যুক্তরাষ্ট্রে পৌঁছেছে নাজমুল হোসেন শান্তর দল

ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ১৭ মে, ২০২৪

 

ক্রীড়া ডেস্ক: টি-টোয়ে/ন্টি বিশ্বকাপে যোগ দিতে যুক্ত/রাষ্ট্রে পৌঁছেছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন ১৫ সদস্যের টাইগার স্কোয়াড। টাইগারদের বহনকারী বিমানটি নিরাপদে যুক্ত/রাষ্ট্রের হস্ট/নের জর্জ বুশ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

শুক্রবার (১৭ মে) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে একটি ভিডিও পোস্ট শেয়ার করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে বিমান অবতরণের আগমুহূর্তটি জানায় বিসিবি।

এরআগে গত ১৫ মে মধ্যরাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়ে বাংলাদেশ দল। রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ার/লাইন্সের ফ্লাইটে বিশ্বকাপযাত্রা শুরু করেন শান্ত-সাকিব-মাহমুদউল্লাহ-মোস্তাফিজরা।

বাংলাদেশ থেকে সরাসরি যুক্তরাষ্ট্র যাননি ক্রিকেটাররা। প্রথমে তারা দুবাইয়ের মাটিতে পা রাখেন। এরপর সেখান থেকে আজ যুক্ত/রাষ্ট্রে পৌঁছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন ১৫ সদস্যের টাইগার স্কোয়াড।

বিশ্বকাপ মিশন শুরুর আগে ভারতের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচ হবে আগামী ১ জুন নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ ও ভারতের ম্যাচ দিয়ে উদ্বোধন হবে নবনির্মিত এই স্টেডিয়ামটির।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা