প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কোলেস্টেরল নিয়ন্ত্রণে করনীয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ মে, ২০২৪

 

কোলে/স্টেরলের মাত্রা নিয়/ন্ত্রণে না থাকলে হৃদরোগ, পেরিফেরাল আর্টারি ডিজিজ, স্ট্রোক/সহ নানা অসুখে আক্রান্ত হওয়ার আশ/ঙ্কা তৈরি হয়। স্বাভাবিকভাবে কোলেস্টেরল কমাতে চাইলে, আপনার দৈন/ন্দিন রুটিনে কিছু অভ্যাস পরিবর্তন আনতে হবে।

সকালের নাশতা দ্রবণীয় ফাইবার সমৃদ্ধ খাবার খান। দ্রবণীয় ফাইবার রক্তে খারাপ কোলে/স্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। সকালের নাশতায় খাদ্য/তালিকায় গোটা শস্য, ওটমিল, ব্রকলি রাখুন।

সকালে এক গ্লাস তাজা কমলার রস পান কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করতে পারে। কমলা ফ্ল্যাভো/নয়েড সমৃদ্ধ, যা এলডিএল কোলেস্টেরলের মাত্রা কমাতে ভূমিকা রাখে। আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশন-এ প্রকাশিত একটি সমীক্ষা অনুসারে, চার সপ্তাহ ধরে প্রতিদিন ৭৫০ মিলি কমলার রস পান করলে তা উল্লেখযোগ্যভাবে এলডিএল কোলেস্টেরলের মাত্রা কমাতে পারে।

সকালের ব্যায়াম ভালো কোলে/স্টেরলের মাত্রা বাড়াতে এবং খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করতে পারে। প্রতিদিন বাড়ির আশেপাশে হাঁটাহাঁটি করুন বা পার্কে জগিং করতে যান। সপ্তাহে কম/পক্ষে পাঁচ দিন ৩০ মিনিটের মাঝারি বা তীব্র ব্যায়াম করুন ।

গ্রিন টি ক্যাটেচিন নামক অ্যান্টি/অক্সিডেন্টে সমৃদ্ধ, যা এলডিএল কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। কফির পরিবর্তে এক কাপ গ্রিন টি দিয়ে সকাল শুরু করুন। আমেরিকান ডায়েটিক অ্যাসো/সিয়েশনের জার্নালে প্রকাশিত একটি সমীক্ষা অনুসারে, নিয়মিত গ্রিন টি পান করা এলডিএল কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করতে পারে।

ফ্ল্যাক্স/সিড ওমেগা- থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ফাইবার সমৃদ্ধ। এই দুটি উপাদানই কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করতে পারে। সকালের নাশতায় যেকোন উপায়ে ফ্ল্যাক্সসিড যোগ করুন।
সকালে মেডিটেশনের অভ্যাস মানসিক চাপ কমাতে সাহায্য করতে পারে। এর ফলে রক্তে এলডিএল কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে আসে। সকালে অন্তত ১০ মিনিট নিঃশ্বাসের ব্যায়াম করুন।

বাদাম মনোস্যাচু/রেটেড ফ্যাট সমৃদ্ধ, যা এইচডিএল কোলেস্টেরলের মাত্রা বাড়াতে এবং এলডিএল কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করতে পারে। সকালের নাশতায় এক মুঠো বাদাম যোগ করুন।

সকালের নাশতায় আখরোট যোগ করা কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করতে পারে। আখরোট ওমে/গা-থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ, যা এলডিএল কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করতে পারে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা