দেশের বাজারে ডিমের হালি ৫৫ টাকা ধরে বি/ক্রি হচ্ছে। যা গত সপ্তাহে ছিল ৪৫ টাকা, আর দুই সপ্তা/হ আগে ৪০ টাকা। দুই সপ্তাহের ব্যবধানে প্রতি হালি ডিমের দাম ১০-১৫ টাকা বেড়েছে। অপরিবর্তিত সবজির দামও।
এদিকে, মাছ-মাংসের দাম বেশি, এমন সময় নিম্ন/বিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের ভরসা ডিম। তবে এই পণ্যের দাম হঠাৎ করে অস্থির হয়ে যাওয়ায় উষ্মা প্রকাশ করছেন অনেকে।
রাজ/ধানীর বাজার ঘুরে দেখা গেছে বউবাজারসহ রামপুরা-মালিবাগ বাজারের ডিম বিক্রেতারা জানিয়েছেন, ডিমের উৎ/পাদনে ঘাটতি তৈরি হয়েছে। কয়েকদিন আগেও প্রচণ্ড গরমের কারণে খামারে অনেক মুরগি মারা গেছে। এতে বাজারে ডিমের সরবরাহ হুট করে কমে গেছে।