প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বঙ্গকন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ মে, ২০২৪

আওয়ামী লীগ সভাপতি ও প্রধান/মন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যা/বর্তন দিবস আজ। ১৯৮১ সালের ১৭ই মে দীর্ঘ নির্বাসন জীবন শেষে দেশে ফিরে আসেন প্রধানমন্ত্রী। এদিন বিকেল সাড়ে ৪টায় ইন্ডি/য়ান এয়ার/লাইন্সের একটি ফ্লা/ইটে তিনি ভারতের রাজধানী দিল্লি থেকে তৎকালীন ঢাকা কুর্মিটোলা বিমানবন্দরে পৌঁছান।

১৯৭৫ সালের ১৫ই আগস্ট বিপথগামী একদল সেনা কর্মকর্তার হাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন। এ সময় দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান তাঁর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা। বঙ্গ/বন্ধুর মৃত্যুর পর দেশের মুক্তির সংগ্রামে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব অর্পিত হয় জাতির পিতার জ্যেষ্ঠ কন্যার হাতে।

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে এক নজর দেখতে সারা বাংলাদেশের মানুষ ভিড় জমায় রাজধানী ঢাকায়। স্বাধীনতার অমর স্লোগান, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ধ্বনিতে প্রক/ম্পিত হয় বাংলার আকাশ-বাতাস। জনতার কণ্ঠে বজ্রনিনাদে ঘোষিত হয়েছিল ‘হাসিনা তোমায় কথা দিলাম পিতৃ হত্যার বদলা নেব’; ‘ঝড়-বৃষ্টি আঁধার রাতে আমরা আছি তোমার সাথে’। ‘শেখ হাসিনার আগমন, শুভেচ্ছায় স্বাগতম’।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা