প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বৈদেশিক ঋণনির্ভর প্রকল্পে নজরদারির নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ মে, ২০২৪

বৈদেশিক ঋণ/নির্ভর প্রকল্পে বাড়তি নজরদারির নির্দেশ দিয়েছেন প্রধান/মন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (১৬ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে এ নির্দেশ দিয়েছেন সরকার প্রধান।

বৈদেশিক অর্থায়ন ও অর্থনৈতিক অবস্থা বিবেচনায় নিয়ে আগামী অর্থবছরের উন্ন/য়ন কর্মসূচি-এডিপির আকার বেশি বাড়া/চ্ছে না সরকার। ২০২৪-২৫ অর্থবছরের উন্নয়ন বাজেটে মোট বরাদ্দ থাকছে ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা। বৃহস্পতিবার রাজধানীর শেরে বাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণা/লয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদ-এনইসি’র সভায় এ উন্নয়ন বাজেট অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।

সভা শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম। আগামী অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসুচীর আওতায় প্রকল্প থাকছে ১ হাজার ৩শ ২১টি। সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে পরিবহন ও যোগাযোগ খাতে, প্রায় ৭০ হাজার ৬৮৭ কোটি ৭৫ লক্ষ টাকা।

এছাড়াও কৃষি, কৃষিভিত্তিক শিল্প, স্বাস্থ্য ও শিক্ষা খাতকে অগ্রাধিকার দেয়া হয়েছে। উপজেলার পরিবর্তে আগামীতে জেলাভিত্তিক প্রকল্প প্রণয়নের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা