প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

১ জুন ভারতের বিপক্ষে লড়বে টিম টাইগার্স

ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ১৬ মে, ২০২৪

আগামী ১ জুন নিয়ইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের ওয়ার্ম-আপ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। এই মাঠেই বিশ্বকাপের গ্রুপ পর্বের তিনটি ম্যাচ খেলবে রোহিত শর্মারা। যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে হাই-ভোল্টেজ ম্যাচটিও রয়েছে। ভারতীয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো এসব তথ্য নিশ্চিত করেছে।

এদিকে, নিউইয়র্কে মূল পর্বের একটি ম্যাচ রয়েছে বাংলাদেশেরও। আগামী ১০ জুন সেখানে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টিম টাইগার্স।

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বুধবার মধ্যরাতে যুক্তাষ্ট্রের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। বিশ্বকাপ শুরুর আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নাজমুল হোসেন শান্ত বাহিনী। এরপর বিশ্বকাপের আনুষ্ঠানিক ওয়ার্ম-আপ ম্যাচ খেলার কথা রয়েছে। আইসিসির তরফ থেকে এখনো প্রস্তুতি ম্যাচগুলোর সূচি ঘোষণা করা হয়নি।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। আমেরিকার মাটিতে অনুষ্ঠিত হবে ১৬টি ম্যাচ। এর ৮টিই হওয়ার কথা রয়েছে নিউইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা