প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বৃহস্পতিবার দরবৃদ্ধির শীর্ষে এমবিএল ফার্স্ট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ মে, ২০২৪

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তে ৩৯৪টি কোম্পানির মধ্যে ১২২টি কোম্পানির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৬ মে) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এসব তথ্য জানিয়েছে।

ডিএসইতে এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিটদর আগের কার্যদিবসের তুলনায় ৫০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে।
দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৯৯ শতাংশ বেড়েছে। পাশাপাশি টপটেন গেইনার তালিকায় তৃতীয় স্থানে থাকা বিচ হ্যাচারির শেয়ারদর বেড়েছে ৮ দশমিক ০৫ শতাংশ।

দর বৃদ্ধির শীর্ষে উঠে আসাপর কোম্পানিগুলো হচ্ছে- রিলায়ান্স ওয়ান দ্যা ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড, ফিনিক্স ইন্স্যুরেন্স, ই-জেনারেশন, ওরিয়ন ইনফিউশন, ফার ইস্ট নিটিং, ইউনিলিভার কনজ্যুমার এবং মনোস্পুল পেপার।

 

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা