প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আজ দরপতনের শীর্ষে সোনালী পেপার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ মে, ২০২৪

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৪টি কোম্পানির মধ্যে ২১৫টি কোম্পানির শেয়ারদর কমেছে। এর মধ্যে দরপতনের শীর্ষে উঠে এসেছে সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড।

সূত্র মতে, সোনালী পেপারের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১১ টাকা ৮০ পয়সা বা ২ দশমিক ৯৯ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা আরামিট লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় ২ দশমিক ৯৮৬ শতাংশ কমেছে। পাশাপাশি তালিকার তৃতীয় স্থানে থাকা বিকন ফার্মার শেয়ারদর কমেছে ২ দশমিক ৯৮৫ শতাংশ।

দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড, এইচ আর টেক্সটাইল, জিকিউ বলপেন, সোনালী আঁশ, লিগাসি ফুটওয়ার , ফেডারেল ইন্স্যু রেন্স কোম্পানি, দেশবন্ধু পলিমার লিমিটেড।

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৬ মে) এসব তথ্য নিশ্চিত করেছে।

 

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা