প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মূল্যসূচকের পতনে শেষ হয়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ মে, ২০২৪

সপ্তাহের শেষ কার্যদিবসে মূল্যসূচকের পতনে শেষ হয়েছে লেনদেন। কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারদর। গতদিনের তুলনায় বেড়েছে লেনদেন। আজ বৃহস্পতিবার (১৬ মে) এসব তথ্য নিশ্চিত করেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসই।

এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ০৯ দশমিক ৯৮ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৫১৭ পয়েন্টে। এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ দশমিক ৮০ পয়েন্ট কমে ১ হাজার ২১২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ০৩ দশমিক ৭৯ পয়েন্ট কমে ১ হাজার ৯৭৩ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৬৭৬ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৫২৬ কোটি ৩৩ লাখ টাকা।

সোমবার ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১২২টি কোম্পানির, বিপরীতে ২১৫টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা