প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আজ লেনদেনের শীর্ষে আছে আলিফ ইন্ডাস্ট্রিজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ মে, ২০২৪

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আলিফ ইন্ডাস্ট্রিজের ১৯ কোটি ২১ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

এদিন ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

বুধবার (১৫ মে) এসব তথ্য জানিয়েছে ডিএসই

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ই-জেনারেশন লিমিটেডের আজ ১৮ কোটি ৭ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৮ কোটি ২ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

বুধবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি, বেস্ট হোল্ডিংস, মালেক স্পিনিং মিলস, কোহিনূর ক্যামিকেলস, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা