প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আজ দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে বে লিজিং

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ মে, ২০২৪

আজ দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে বে লিজিং এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনে অংশ নেওয়া ৩৯৫টি কোম্পানির মধ্যে ৩০১ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বে লিজিং।

বুধবার (১৫ মে) ডিএসই এসব তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, বে লিজিংয়ের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৩০ পয়সা বা ৩ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা আরামিট লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় ২ দশমিক ৯৯৭ শতাংশ কমেছে। পাশাপাশি তালিকার তৃতীয় স্থানে থাকা সোনালী আঁশের শেয়ারদর কমেছে ২ দশমিক ৯৯৫ শতাংশ।

বুধবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- হামি ইন্ডাস্ট্রিজ, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, আইটি কনসালটেন্টস, মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ, ফু-ওয়াং ফুড, কাশেম ইন্ডাস্ট্রিজ এবং ইনটেক লিমিটেড।

 

 

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা