প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নারী অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকা শক্তি ঃ প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ মে, ২০২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ পরিবর্তনের মূল চালিকা শক্তি হিসেবে নারীদের তৈরি করতে হবে। নারী উন্নয়নে সম্মিলিত সামাজিক আন্দোলনের বিকল্প নেই।

আজ বুধবার (১৫ মে) আইসিপিডি-৩০’র ঢাকায় জনসংখ্যার বৈচিত্র্য ও টেকসই উন্নয়ন শীর্ষক ২ দিনব্যাপী বৈশ্বিক সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে সরকার প্রধান এসব কথা বলেন।

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি আন্তর্জাতিক এই সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন।

১৫-১৬ মে ঢাকায় অনুষ্ঠিত হবে বৈশ্বিক এই সংলাপ। বাংলাদেশ, বুলগেরিয়া ও জাপান সরকারের যৌথ উদ্যোগে এ সংলাপের আয়োজন করছে ইউএনএফপিএ।

উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, ইউএনএফপিএ’র নির্বাহী পরিচালক ড. নাতালিয়া কানেম, বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ড. রোকেয়া সুলতানা, জাপানের পার্লামেন্টারি ভাইস মিনিস্টার হোসাকা ইয়াসুশি এবং বুলগেরিয়া সরকারের প্রতিনিধিরা যোগ দেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা