প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

স্যাংশন-ভিসানীতি নিয়ে সরকার পরোয়া করে নাঃ কাদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ মে, ২০২৪

মার্কিন স্যাংশন, ভিসানীতি নিয়ে সরকার পরোয়া করে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারি পররাষ্ট্র মন্ত্রী ডোনাল্ড লু’র ঢাকা সফর নিয়ে প্রশ্নের উত্তরে এসব কথা বলেন ওবায়দুল কাদের। এসময় সড়ক পরিবহনের বিভিন্ন বিষয়ের পাশাপাশি রাজনৈতিক বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলনের সাথে জনগণের সম্পৃক্ততা নেই। তাই তারা সব আন্দোলনে ব্যর্থ, নেতাকর্মীরা এখন হতাশ। এমন মন্তব্য করেছেন

সড়কে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারের নেয়া পদক্ষেপের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, বিকল্প ব্যবস্থা না করে সড়ক থেকে পুরোনো বাস পুরোপুরি তুলে দেয়া যাবে না। তাতে জনগণের ভোগান্তি আরো বাড়বে।

আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারি পররাষ্ট্র মন্ত্রী ডোনাল্ড লু’র ঢাকা সফর নিয়ে প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, তাকে সরকার দাওয়াত দিয়ে আনেনি। এই সফর নিয়ে সরকারের কোন মাথা ব্যথা নেই।

ভারতীয় পণ্য বর্জনে বিএনপির আন্দোলন ব্যর্থ মন্তব্য করে ওবাদুল কাদের বলেন, দলটি এখন খড়কুটো আকঁড়ে ধরে বাঁচাতে চায়।

মেট্রোরেলে ভ্যাট আরোপের বিষয়ে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন বলে জানান ওবায়দুল কাদের।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা