প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

প্রচারণায় ব্যস্ত উপজেলা নির্বাচনের প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ মে, ২০২৪

চারিদিকে পো*স্টার, ব্যানারে ছেয়ে গেছে দেশের বিভিন্ন উপজেলা। প্রচারণায় ব্যস্ত দ্বিতীয় ও তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন প্রার্থীরা। উন্নয়নের নানা বার্তা নিয়ে প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে। প্রতিশ্র“তি দিচ্ছেন সংকটে পাশে থাকার।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ১৬০ উপজেলায় আগামী ২১শে মে এবং তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ২৯শে মে ভোট হবে। নির্বাচন সামনে রেখে জোর প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা।

তৃতীয় ধাপে নোয়াখালী সদর, কোম্পানীগঞ্জ ও বেগমগঞ্জ উপজেলায় ভোট হবে। সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। চলছে মাইকিং, উঠান বৈঠক, আলোচনা সভা ও প্রচারপত্র বিতরণ।

দ্বিতীয় ধাপে ঠাকুরগাঁও সদর ও রানীশংকৈল উপজেলায় ভোট হবে। দুটি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে উন্নয়*নের প্রতি*শ্র“তি দিয়ে ভোট চাচ্ছেন তারা।

মিছিল-মাইকিং আর পথসভায় সরগরম লালমনিরহাটের আদিতমারী উপজেলা নির্বাচন। ভোটারদের কেন্দ্রে গিয়ে পছন্দের প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন প্রার্থীরা।

২১ মে ভোট হবে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায়। প্রার্থী*দের তাই এখন দম ফেলার ফুরসত নেই। সমর্থকদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন তারা। সমস্যা শুনে দিচ্ছেন সমাধানের আশ্বাস।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা