প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মূল্যসূচকের ব্যাপক পতনে শেষ হয়েছে লেনদেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪ মে, ২০২৪

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। গতদিনের তুলনায় লেনদেন কমেছে অনেক। এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৮১ দশমিক ১৪ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৫৮৫ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৫ দশমিক ৭৬ পয়েন্ট কমে ১ হাজার ২২৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২৬ দশমিক ০৪ পয়েন্ট কমে ১ হাজার ৯৯১ পয়েন্টে অবস্থান করছে। আজ ডিএসইতে ৬৬৪ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৯৬৮ কোটি ০২ লাখ টাকা।

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৪ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এসব তথ্য নিশ্চিত করেছে।

সোমবার ডিএসইতে মোট ৩৯৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩১টি কোম্পানির, বিপরীতে ৩৪৩টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ২৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা