প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ইন্দো-বাংলা ফার্মার সাড়ে ২৪ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ মে, ২০২৪

 

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এক উদ্যোক্তার সাড়ে ২৪ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন হয়েছে। কোম্পানিটির উদ্যোক্তা মিসেস সায়েদা হক তার হাতে থাকা ২৪ লাখ ৪৭ হাজার ১৮২টি শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। ঢাকা স্টক একচেঞ্জে কোম্পানিটির শেয়ারের বিদ্যমান বাজার দরে তিনি ঘোষিত শেয়ার বিক্রি করেন।
আজ মঙ্গলবার (১৪ মে) ডিএসই এসব তথ্য নিশ্চিত করেছে।

এর আগে গত ৩১ মার্চ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছিলেন সায়েদা হক।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা