প্রথমবার ওটিটি প্ল্যাটফরমে দেখা যাবে বলিউড বাদশা শাহরুখ খানকে। ছেলে আরিয়ান খান ‘স্টারডম’ নামে একটি ওয়েব সিরিজে একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে সুপারস্টারকে।
এই ওয়েব সিরিজে ক্যামিয়ো চরিত্রে একাধিক তারকা অভিনয় করেছেন। আরিয়ান একেবারেই এই কাজে নতুন, তাই কিং খান বার বার সেটে আসেন। ছেলের কাজ সহজ করে তোলার জন্যই নিয়মিত এই সিরিজ নিয়ে পরামর্শও দিচ্ছেন তিনি।
সন্তানরা যাতে তাদের কাজ নিয়ে এগিয়ে যেতে পারেন, তা নিয়ে বরাবরই খুব সচেতন শাহরুখ। মেয়ে সুহানা খানের ’দ্য আর্চিস’ মুক্তির সময়ও পরামর্শ দিয়েছিলেন।