ঢেঁড়স গ্রীষ্ম*কালীন সবজি। এতে রয়েছে ম্যাগনেশিয়াম, ফোলেট, ভিটামিন এ, সি, কে এবং বি৬-এর মতো প্রয়োজনীয় খনিজ উপাদান। জেনে নেয়া যাক এর উপকারিতা
১. ঢেঁড়স ভেজানো পানি ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষ উপকারী। ঢেঁড়স ভেজানো পানি রক্তে *কোলেস্টেরল, ট্রাইগ্লিসার*য়েড্স এবং এলডিএল নিয়ন্ত্র*ণে রাখতে সাহায্য করে। এছাড়া এর মিশ্রিত পানিতে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদানও। যা প্রদাহজনিত সমস্যা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
২. রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে। ঢেড়সের মধ্যে রয়েছে ফাইবার, যা বিপাকক্রিয়া চাঙ্গা রাখতেও সাহায্য করে। বিপাকহার ভালো হলে শারীরিক সব কাজ ভালো হয়। বেশ কিছু গবেষণায় দেখা গেছে, রক্তে ইনসুলিনের কার্যকারিতা সঠিকভাবে পরিচালিত হয় ঢেঁড়স মিশ্রিত পানি খেলে। তবে, এ বিষয়ে নিশ্চিত করে বলার মতো তথ্যপ্রমাণ এখনও মেলেনি।
৩. ঢেঁড়সের মধ্যে রয়েছে ভিটামিন এ। চোখের স্বাস্থ্য ভালো রাখতে এ ভিটামিনের যথেষ্ট গুরুত্ব রয়েছে। গ্লুকোমা, অল্পবয়সে চোখে ছানি পড়ার মতো সমস্যা রুখে দিতে পারে ঢেঁড়স মিশ্রিত পানি। এছাড়া এ সবজির মধ্যে রয়েছে ভিটামিন সি, বিটা-ক্যারোটিন, লুটেইন এবং জ়ানথিন— এসব উপাদানই দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে।
ঢেঁড়স খাবার নিয়ম: প্রথমে বেশ কয়েকটি ঢেঁড়সের বোঁটা কেটে, ভালো করে পানি দিয়ে পরিষ্কার নিন। এবার কাচের পাত্রে পানি দিয়ে সারারাত ভিজিয়ে রাখুন। পরেরদিন সকালে সে পানি থেকে ঢেঁড়স ছেঁকে তুলে নিন। এবার ঢেঁড়স ভেজানো পানি হালকা গরম করে নিন। বেশি ফোটানোর প্রয়োজন নেই। ঘন হয়ে গেলে খেতে অসুবিধা হতে পারে। শুধু ঢেঁড়স মিশ্রিত পানি খেতে ভালো না লাগলে অল্প মধু, কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে খাওয়া যেতে পারে। এটি স্বাস্থ্যের জন্য বেশ উপকারি।