প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আজ কুতুবদিয়া থেকে বাড়ি ফিরছেন ২৩ নাবিক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ মে, ২০২৪

 

সব প্রক্রিয়া শেষ করে দীর্ঘ অপেক্ষা শেষে বাড়ি ফিরছেন ২৩ নাবিক। আজ মঙ্গলবার (১৪ই মে) সোমালীয় জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্ত এই নাবিকরা ।

মঙ্গলবার সকালে কুতুবদিয়া থেকে ২৩ নাবিককে নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়েছে ‘এমভি জাহান মনি-৩’ নামে একই কোম্পানির আরেকটি জাহাজ। দুপুরের পর যেকোনো সময় চট্টগ্রাম বন্দর এনসিটিতে পৌঁছাবেন নাবিকরা।

সেখানে তাদের বরণ করে নেবে পরিবার ও স্বজনরা। এনসিটিতে নাবিকদের সংবর্ধনা দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরপর আনুষ্ঠানিকতা শেষে নাবিকরা স্বজনদের সঙ্গে বিভিন্ন জেলায় যে যার বাড়ির উদ্দেশে রওনা দেবেন।

এর আগে গত ১২ মার্চ ভারত মহাসাগর থেকে কেএসআরএম গ্রুপের মালিকানাধীন এই জাহাজ ছিনতাই করেছিল সোমালিয়ার দস্যুরা। ১৩ এপ্রিল দিবাগত রাতে জাহাজটি মুক্ত হয়। তারপর জাহাজটি প্রথমে আমিরাতের আল-হামরিয়া বন্দরে পৌঁছায়। সেখানে পণ্য খালাস শেষে আরেকটি বন্দর থেকে চুনাপাথর বোঝাই করে চট্টগ্রামের পথে রওনা হয়েছিল জাহাজটি। এরপর ১৩ দিনের মাথায় জাহাজটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছায়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা