প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সাংবাদিকতায় সেরাদের অ্যাওয়ার্ড দিবে ডিএমএফ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ মে, ২০২৪

 

আগামী জুন মাসে ‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স *অ্যাওয়ার্ড ২০২৪’ আয়োজনের ঘোষণা দিয়েছে ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ)। অনুষ্ঠানের স্থান পরে জানানো হবে। প্রথমবারের মতো সাংবাদিকতা ও বিভিন্ন সেক্টরে সফল ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলিকে সাতটি বিভাগে পুর*স্কার প্রদান করা হবে। রবিবার (১২ মে) সন্ধ্যা*য় সংগঠনের মহানগর অফিসে এক প্রেস কন*ফারেন্সে এ তথ্য জানানো হয়।

অ্যাওয়ার্ডের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন সংগঠনের সভাপতি দৈনিক কালবেলার অনলাইনের ডেপুটি ম্যানেজার মো. দেলোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন ‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৪’ এর জুরি বোর্ডের সদস্য দৈনিক সবুজ নিশান পত্রিকার বার্তা প্রধান মো. মোকছেদুর রহমান ওয়ালী।

সংগঠনের সভাপতি মো. দেলোয়ার হোসেন প্রেস কনফারেন্সে জানান, আগামী ১৪ মে থেকে ২৪ মে পর্যন্ত সাংবাদিকদের কাছ থেকে রিপোর্ট ও ডিজিটাল ভিডিও কন্টেন্ট লিংক আহ্বান করা হবে।

এই বছর, ডিএমএফ সাতটি বিভাগে পুর*স্কার প্রদান করবে। এর মধ্যে সাংবাদিকতার জন্য পাঁচটি এবং বিশেষ ক্যাটাগরিতে দুটি পুরস্কার থাকবে।

জুরি বোর্ড জমাকৃত প্রতিবেদনগুলির মধ্য থেকে সেরা পাঁচ জন সাংবাদিককে বাছাই করে তাদের সম্মা*ননা প্রদান করবে। এছাড়াও, বিশেষ ক্যাটাগরিতে দুই জনকে বিশেষ সন্মাননা প্রদান করা হবে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা