প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ব্যাটসম্যানদের ব্যর্থতা, ভোগাতে পারে বিশ্বকাপে

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩ মে, ২০২৪

*জিম্বাবুয়ের সাথে ৫ ম্যাচের টি-টোয়ে*ন্টি সিরিজে বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যর্থতা চিন্তা আরো বাড়িয়ে দিয়েছে বলে মনে করেন আন্তর্জাতিক ক্রিকেট বিশ্লেষক শামীম আশরাফ চৌধুরী। বাংলাদেশ দলের এমন পারফরম্যান্স নিয়ে শংকিত ক্রিকেট ভক্তরাও।

বোলাররা শুরুটা দূর্দান্ত করলেও নিচের দিকের উইকেট পেতে ধুঁকেছে। সিরিজে বেশ কয়েকবার ক্যাচ হাতছাড়া করেছে টাইগাররা। দৃষ্টিকটু লেগেছে টাইগারদের এমন ফিল্ডিং। জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজ বাংলাদেশ জিতে নিয়েছে ৪-১ ব্যবধানে।

চতুর্থ ম্যাচটি বাদ দিলে একবারও উদ্বোধনী জুটির রান ৫০ ছাড়ায়নি। আবার যেদিন টপ অর্ডার থেকে রান এসেছে, সেদিন মিডল অর্ডার ব্যার্থ হয়েছে। লিটন দাস, নাজমুল হোসেন দুজনের সিরিজই কেটেছে রানের জন্য সংগ্রাম করে। এর মধ্যেই সবচেয়ে সফল ব্যাটসম্যান সিরিজে সর্বোচ্চ ১৬০ রান করা তানজিদ তামিম। মিডল অর্ডারে খেলা তাওহিদ হৃদয় করেছেন ১৪০ রান। এই দুই ব্যাটসম্যান ছাড়া বাংলাদেশ দলের কেউই একশ’র বেশি রান করতে পারেননি। যা বিশ্বকাপ শুরুর আগে চিন্তার কারণ বলছেন আন্তর্জাতিক ক্রিকেট বিশ্লেষক শামীম আশরাফ চৌধুরী ।

আগামী ২রা জুন পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের নবম আসরের। ৮ই জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ দলের বিশ্বকাপের মিশন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা