প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ভিসা অনুমোদনের সময় বাড়াতে সৌদি আরবকে আহবান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ মে, ২০২৪

বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈশা ইউসেফ ঈশা আল-দুহাইলানকে হজযাত্রীদের জন্য ভিসা অনুমোদনের সময় বাড়াতে বলেন। যাতে আবেদনকারীদের সবাই পবিত্র হজ পালন করতে পারেন। এসময় বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো এগিয়ে নেয়ার কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈশা ইউসেফ ঈশা আল-দুহাইলান। আজ সোমবার সকালে গণভবনে এই সাক্ষাত অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের উন্নয়নে সৌদি আরবের সহায়তা অব্যাহত রাখার কথাও বলেন প্রধানমন্ত্রী। ইসলামী বিশ্বে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবস্থানের কথা তুলে ধরে সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়নে তার দেশের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুিত দেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা