প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আজ থেকে এসএসসির ফল পুনঃনিরীক্ষার আবেদনের শুরু

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩ মে, ২০২৪

 

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর আজ থেকে ফল পুনঃনিরীক্ষার আবেদন শুরু হয়েছে । আবেদন গ্রহণ শুরু হয়ে আগামী ১৯ মে পর্যন্ত চলবে। শিক্ষার্থীরা প্রতিবারের মতো এবারও খাতা চ্যালেঞ্জ সুযোগ পাচ্ছে।

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৮৩ দশমিক শূন্য ৪। এই পাসের হারের মধ্য ৫১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। গত বছর এমন প্রতিষ্ঠান ছিল ৪৮টি। এবারে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮২ হাজার ১২৯ শিক্ষার্থী। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী ৯৮ হাজার ৭৭৬ জন এবং ছাত্র ৮৩ হাজার ৩৫৩ জন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা