ভারতের লোকসভা নির্বাচনে আজ চতুর্থ ধাপে ভোট অনুষ্ঠিত হচ্ছে। আজ সোমবার (১৩ মে) ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মোট ৯৬ আসনে ভোটগ্রহণ চলছে। এ নিয়ে সর্বমোট ৩৭৯ আসনের ভোটগ্রহণ শেষ হবে। সকাল ৭টায় শুরু হয়ে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
জানা গেছে, মোট ১৭ কোটি ৭০ লাখ ভোটারের মধ্যে এই পর্যায়ে পুরুষ ভোটারের সংখ্যা ৮ কোটি ৯৭ লাখ এবং নারী ভোটার ৮ কোটি ৭৩ লাখ। মোট ৭ পর্যায়ের ভোট গ্রহণ শেষ হবে ১ জুন; গণনা ও ফল প্রকাশ করা হবে ৪ জুন।
আজ ভোট গ্রহণ হবে অন্ধ্র প্রদেশের ২৫টি, বিহারের ৫টি, জম্মু-কাশ্মীরের ১টি, ঝাড়খন্ড ও ওডিশার প্রতিটিতে ৪টি করে, মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গের ৮টি করে আসনে। এছাড়া তেলেঙ্গানার ১৭, মহারাষ্ট্রের ১১ এবং উত্তর প্রদেশের ১৩ আসনে ভোট গ্রহণ হবে।