বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় ৬ দিন ব্যাপি ঢাকায় এশিয়ান অনূর্ধ্ব-১৪ টেনিস প্রতিযোগিতা শুরু হয়েছে।
প্রতিযোগিতার মূলপর্বের খেলা সোমবার সকাল সাড়ে ৮টায় থেকে শুরু হয়। প্রতিযোগিতা কনসুলেশন পদ্ধতিতে হবে। প্রত্যেক খেলোয়াড় নিজ নিজ অবস্থান অনুযায়ী এশিয়ান অনূর্ধ্ব-১৪ বছরের র্যাংকিং পয়েন্ট অর্জন করবে।
প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশ, ভারত, হংকং, সৌদি আরব, যুক্তরাষ্ট্র ও শ্রীলঙ্কার ২৭ জন বালক ও ৯ জন বালিকা অংশগ্রহণ করছে।