প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ষষ্ঠ উপজেলা নির্বাচনে তৃতীয় ধাপে প্রতীক বরাদ্দ আজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ মে, ২০২৪

আসন্ন ষ*ষ্ঠ উপজেলা পরিষদ নির্বা*চনের তৃতীয় ধাপের প্রতীক বরা*দ্দ হবে আজ। সামবার (১৩ মে) রিটার্নিং কর্মকর্তারা এই প্রতীক বরাদ্দ করবেন। প্রতীক পেয়েই আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন প্রার্থীরা।

নির্বাচন কমিশনের (ইসি) জানিয়েছেন, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ভোটগ্রহণের ৩২ ঘণ্টা আগ পর্যন্ত চলবে প্রচার। আগামী ২৯ মে এই ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে গত ১৭ এপ্রিল তৃতীয় ধাপের ১১২টি উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী এসব উপজেলায় ভোটগ্রহণ হবে আগামী ২৯ মে। এই ধাপে তিনটি পদে মোট ১ হাজার ৫৮৮ জন মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫৭০ জন, ভাইস-চেয়ারম্যান ৬১৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান ৪০০ জন।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা