প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আজ দরপতনের তালিকায় শীর্ষে জিকিউ বলপেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২ মে, ২০২৪

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজকের লেনদেনে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড । সপ্তাহের প্রথম কার্যদিবসে অংশ নেওয়া ৩৯০ কোম্পানির মধ্যে ১৫৯টির শেয়ারদর কমেছে।

ডিএসই এসব তথ্য নিশ্চিত করেছে।
সূত্র অনুযায়ী, রবিবার (১২ মে) জিকিউ বলপেনের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৪ টাকা ৩০ পয়সা বা ৩ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারির শেয়ারদর আগের দিনের তুলনায় ২ দশমিক ৯৭ শতাংশ কমেছে। আর শেয়ারদর ২ দশমিক ৯৭ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে আরামিট লিমিটেড।

রবিবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড, জুট স্পিনার্স, স্যালভো ক্যামিকেল, প্রাইম ব্যাংক, হামি ইন্ডাস্ট্রিজ,অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ফ্যামিলিটেক্স (বিডি) লিমিটেড।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা