রাজধানীর মিরপুরে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ৫ ম্যাচের টি-টোয়েন্টি শেষ খেলায় বাংলাদেশকে হারিয়ে জয় দিয়েই সিরিজের ইতি টেনেছে জিম্বাবুয়ে। বাংলাদেশকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে জিম্বাবুয়ে। টস হেরে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৭ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ।
জয় পেতে লক্ষ্য তাড়া করতে নেমে এক ওভার ৩ বল হাতে রেখে ২ উইকেটে ১৫৮ রান করে সহজ জয় তুলে নেয় জিম্বাবুয়ে। ম্যাচ সেরা হয়েছেন জিম্বাবুয়ের ব্রায়ান বেনেট আর সিরিজ সেরা বাংলাদেশের তাসকিন আহমেদ।
ঢাকায় স্বাগতিক বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকারের ৫ ম্যাচের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের শেষ খেলাটি বাংলাদেশের জন্য ছিল কেবলই নিয়ম রক্ষার। সিরিজের প্রথম তিন ম্যাচেই টানা জয় দিয়ে ২ ম্যাচ হাতে রেখে আগেই সিরিজ জয় নিশ্চিত করে নাজমুল হোসেন শান্তর দল। শেষ খেলায় জয় দিয়ে জিম্বাবুয়ের সুযোগ ছিলো হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানোর। আর সেই সুযোগ কাজে লাগিয়েই বাংলাদেশের বিপক্ষে ৮ উইকেটের বড় জয় দিয়েই লম্বা সিরিজের ইতি টানলো জিম্বাবুয়ে দল।
এরপর দলের রানের চাঁকা সচল রাখেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দলের পক্ষে ২৮ বলে ৩৬ রান করে সাঁজঘরে ফেরেন শান্ত। এরপর, অভিজ্ঞ মাহামুদুল্লাহর সর্বোচ্চ ৫৪ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ ৬ উইকেটে ১৫৭ রান তুলতেই শেষ হয় ম্যাচ নির্ধারিত ২০ ওভার।