আজ সপ্তাহের প্রথম কার্যদিবস দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর। রবিবার (১২ মে) এসব তথ্য নিশ্চিত করেছে ডিএসই।
লেনদেন প্রথম দুই ঘন্টায় ডিএসইতে ৪৭১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন ছিল ৪৩০ কোটি ৪৯ লাখ টাকা।
বাজার বিশ্লেষণ করে দেখা যায়, লেনদেন শুরুর প্রথম দের ঘন্টায় ১৮ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫ হাজার ৬৮৯ পয়েন্টে অবস্থান করছে।
অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৪৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ০১ দশমিক ০৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৭ পয়েন্টে।