আবারও গাজাজুড়ে হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী। গতকাল শনিবার ১১ মে ইসরাইলের হামলায় ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছে।
গাজার দক্ষিণের রাফা শহরে অভিযান চালাচ্ছে ইসরাইল। রাফাতে দুটি পৃথক হামলায় ১৫ জন নিহত হয়েছে। এ সময় উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরাইলের বোমা হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছে। মধ্য গাজার জেইতুনেও তৎপরতা বাড়িয়েছে ইসরাইল।
শহরের আরও কয়েকটি এলাকা খালি করার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু বাহিনী।
ইসরাইলি বাহিনী ফিলিস্তিনের মধ্য রাফা এলাকার বাসিন্দাদের সেখান থেকে উত্তর-পূর্ব এলাকায় সরে যেতে নির্দেশ দিয়েছে। এরমধ্য দিয়ে রাফায় আরও বড় ধরনের অভিযানের ইঙ্গিত দিল ইসরাইল।