প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির পর্ষদ সভা আজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ মে, ২০২৪

আজ (১২ মে) রবিবার পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে। বিমা খাতের-পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স ও প্রগতি ইন্স্যুরেন্স; আর্থিক খাতের প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স এবং ওষুধ ও রসায়ন খাতের প্রতিষ্ঠান বীকন ফার্মাসিউটিক্যালস এসব কম্পানির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে জানিয়েছে ডিএসসি।

পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের পর্ষদ সভায় গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদের অনুমোদন পেলে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি। একই সভায় গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন উপস্থাপন করা হবে।
গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স এবং প্রগতি ইন্স্যুরেন্সের পর্ষদ সভায়ও গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন উপস্থাপন করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

অন্যদিকে বীকন ফার্মাসিউটিক্যালসের পর্ষদ সভায় গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন উপস্থাপন করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা