পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (০৫ মে-০৯ মে) ৩৯৩ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩৭ কোটি ৮২ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছে ডিএসই।
আলোচ্য সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ৯৪ শতাংশ অবদান এশিয়াটিক ল্যাবরেটরিজের।
লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে থাকা লাভেলো আইসক্রিমের সপ্তাহজুড়ে গড়ে ৩৪ কোটি ৯৯ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তালিকার তৃতীয় স্থানে উঠে আসা ওরিয়ন ইনফিউশন লিমিটেডের বিদায়ী সপ্তাহে গড়ে শেয়ার হাতবদল হয়েছে ৩১ কোটি ২২ লাখ ১০ হাজার টাকার।