ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) ৬১তম কনভেনশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার (১১ মে) সকালে আইইবি প্রাঙ্গণে আয়োজিত কনভেনশন যোগ দিয়েছেন তিনি। সরকারপ্রধান কনভেনশনের উদ্বোধন করবেন।
কনভেনশন উপলক্ষে গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সংবাদ সম্মেলনে আইইবির মুখপাত্র ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এস এম মঞ্জুরুল হক মঞ্জু লিখিত বক্তব্য পাঠ করেন।