প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিকেলে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ মে, ২০২৪

আজ শনিবার রাজধানী ঢাকায় শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে আওয়ামী লীগ।
তথ্যটি নিশ্চিত করেছে দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার (১০ মে) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভার শুরুতে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি আবারও দেশে সন্ত্রাস ও বিশৃংখলার পায়তারা করছে। সুযোগ পেলেই আবার ফণা তুলে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করবে।

তিনি বলেন, আমরা নির্বাচন পরবর্তী কোন সহিংসতা চাই না। উপজেলা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র আছে; সতর্ক থাকতে হবে।

কাদের বলেন, বিএনপির ভোট বর্জনের আহবান তাদের দলের নেতাকর্মীরাই বর্জন করে ভোটে অংশগ্রহণ করেছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা