প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আবারও রিজার্ভের লক্ষ্যমাত্রা কমালো আইএমএফ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ মে, ২০২৪

আগামী ৩০ জুন পর্যন্ত বাংলাদেশের জন্য বৈদেশিক মুদ্রার রিজার্ভের লক্ষ্যমাত্রা কমিয়েছে আইএমএফ। রিজার্ভ ধরা হয়েছে ৫৩৬ কোটি ডলার।

গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে অনুষ্ঠিত আইএমএফের বৈঠকে রিজার্ভের লক্ষ্য কমানোর সিদ্ধান্ত হয়।

জানা যায়, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত বাংলাদেশের জন্য আইএমএফ’র দেওয়া নিট বৈদেশিক মুদ্রার রিজার্ভের লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ১১ কোটি ডলার। এ লক্ষ্যমাত্রা কমিয়ে আইএমএফ ১ হাজার ৪৭৫ কোটি ডলারে নামিয়েছে। অর্থাৎ লক্ষ্যমাত্রা কমানো হয়েছে ৫৩৬ কোটি ডলার।

আইএমএফের সঙ্গে বাংলাদেশের ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচি রয়েছে। এ কর্মসূচি থেকে দুই কিস্তিতে ১০০ কোটি ডলার পেয়েছে বাংলাদেশ। আইএমএফের নির্বাহী পর্ষদের অনুমোদন সাপেক্ষে তৃতীয় কিস্তির ১১৫ কোটি ডলার পাওয়ার কথা চলতি মাসেই।

এর আগে দুই সপ্তাহের জন্য ঢাকায় এসে আইএমএফের দল ঋণ কর্মসূচির দ্বিতীয় পর্যালোচনা বৈঠক শুরু করে গত ২৪ এপ্রিল। অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানের সঙ্গে বৈঠকের মাধ্যমে গতকাল তা শেষ করে আইএমএফ।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা