প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আজ লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিঃ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ মে, ২০২৪

আজ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তে লেনদেনের শীর্ষে আছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। বৃহস্পতিবার (৯ মে) সপ্তাহের শেষ কার্যদিবসে ৩৯২টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন করেছে কম্পানিটি। তথ্যটি নিশ্চিত করেছে ডিএসই।

এশিয়াটিক ল্যাবের ৩৯ কোটি ৩২ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা মালেক স্পিনিংয়ের আজ ৩৭ কোটি ১৮ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৩২ কোটি ৫২ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে বেস্ট হোল্ডিংস লিমিটেড।

বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- লাভেলো, ওরিয়ন ইনফিউশন, ই-জেনারেশন, গোল্ডেন সন, প্যারামাউন্ট টেক্সটাইল, ফারইস্ট নিটিং এবং আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা