আগামীকাল শুক্রবার ১০ মে সকালে পারিবারিক সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানা গেছে, এ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর ছোট বোন শেখ রেহানা ও পরিবারের সদস্যরা উপস্থিত থাকবে।
এ সময় প্রধানমন্ত্রী জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করবেন। পরে প্রধানমন্ত্রী তার পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে ফাতেহাপাঠ ও মোনাজাতে অংশ নেবেন।
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম বলেন, পারিবারিক সফরে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া আসছেন। জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাবেন এবং বিকালে ঢাকার উদ্দেশে সড়ক পথে রওনা হবেন
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপে¬ক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা ও শোভাবর্ধণের কাজ করা হয়েছে। টুঙ্গিপাড়াসহ জেলার গুরুত্বপূর্ণ স্থানে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।