প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

১০ প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ মে, ২০২৪

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫ হাজার ৫৬৩ কোটি টাকা ব্যয়ে ১০টি প্রক*ল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়নে ৫ হাজার ২০৩ কোটি ২১ লাখ টাকা এবং বৈদেশিক অর্থায়নে ৩৬০ কোটি ৪৭ লাখ টাকা ব্যয় করা হবে।

আজ বৃহস্পতিবার (৯ মে) প্রধানমন্ত্রী এবং একনেক এর চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়। শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে এসব অনুমোদন দেওয়া হয়। সাংবাদিকদের এসব তথ্য জানান, পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম।

পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম জানান, সভায় খুলনা শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন এবং চট্টগ্রামে একটি বার্ন ইউনিট স্থাপনসহ ১০টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা